ঢাকায় ২ দিন ভিসা দেবে না ডেনমার্ক
A
By A Monitor Report
Published: February 10, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আগামী ১১-১২ ফেব্রুয়ারি ভিসা দেবে না ঢাকার ডেনমার্ক দূতাবাস।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার ডেনিশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
ডেনিশ দূতাবাস জানায়, বাংলাদেশের জাতীয় নির্বাচনের কারণে আগামী ১১-১২ ফেব্রুয়ারি ভিসা দেওয়া সম্ভব হবে না। ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন নেবে না।
-B
Spread the word










