দুবাই বিমানবন্দর বন্ধে মিনিটে ক্ষতি ৭.৫0 লাখ পাউন্ড
A
By A Monitor Report
Published: March 13, 2026 | 11:52 AM1 min read

ঢাকা: মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে যদি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকে, শহরের অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে প্রায় ১০ লাখ ডলার (প্রায় ৭ লাখ ৫০ হাজার পাউন্ড) ক্ষতি হতে পারে। যদি বিমানবন্দরটি ২৪ ঘণ্টা বন্ধ থাকে, তাহলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১.৪৪ বিলিয়ন ডলার বা প্রায় ১০৭ কোটি পাউন্ড।
বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে অন্যতম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে সংযোগে এটি একটি প্রধান ট্রানজিট হাব হিসেবে কাজ করে।
-B
Spread the word










