ঢাকায় বিসিকের জামদানি মেলা শুরু ১০ মার্চ
A
By A Monitor Report
Published: March 05, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ দেশের ঐতিহ্যবাহী কারুপণ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ৫ দিনব্যাপী (১০-১৪ মার্চ) রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ আয়োজন করতে যাচ্ছে ‘জামদানি ও কারুপণ্য মেলা-২০২৬’।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার ১০ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিক।
বিসিক বলছে, দেশীয় ঐতিহ্যের অনন্য নিদর্শন জামদানি ও নান্দনিক কারুপণ্যের সমাহারে আয়োজিত এই মেলায় থাকবে মানসম্মত পণ্য প্রদর্শনী ও বিক্রয়, উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক বাজারে জামদানির ব্র্যান্ডিং ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।
-B
Spread the word










