সীমিত পরিসরে ফ্লাইট চালু করল কাতার
A
By A Monitor Report
Published: March 07, 2026 | 12:00 AM1 min read

ঢাকাঃ ইরানের হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে ফ্লাইট চালু করল উপসগারীয় দেশ কাতার।
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিল মধ্যপ্রাচ্যের দেশটি।
কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।
কাতার সরকারের কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, বিমানবন্দর লক্ষ্য করে ইরানের হামলার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তাদের সামরিক বাহিনী।
-B
Spread the word










