যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের সতর্কবার্তা
A
By A Monitor Report
Published: March 14, 2026 | 01:50 PM1 min read

ঢাকাঃ অনভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল ও ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।
শনিবার (১৪ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ কথা জানায়।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। অনভিবাসী ভিসাধারীরা এসব সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হতে পারেন।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজে বহন করার জন্য প্রস্তুত আছেন কি না, তা নিশ্চিত করুন।
-B
Spread the word










