জ্বালানি সংকট : উড়োজাহাজ পরিষেবা কাটছাঁট করল ভিয়েতনাম

ঢাকা : ইরানে যুদ্ধ এবং তার জেরে জ্বালানির সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ পরিষেবায় কাটছাঁট এনেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম।
শুক্রবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পত্রিকা।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ব উড়োজাহাজ পরিষেবা সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স অভ্যন্তরীণ ৭টি রুটে ফ্লাইট পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও বলা হয়েছে, উড়োজাহাজ ব্যবহারযোগ্য জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম যদি ব্যারেলপ্রতি ১৬০ ডলার থেকে ২০০ ডলারে উন্নীত হয়— তাহলে ১০ থেকে ২০ শতাংশ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করবে ভিয়েতনাম।
আরও বলা হয়েছে, জেট ফুয়েলের দাম বাড়লে অভ্যন্তরীন ফ্লাইট ১২ থেকে ২৬ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইট ৪ থেকে ১৮ শতাংশ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স কতৃপক্ষ।
ভিয়েতনামের দুই বেসরকারি উড়োজাহাজ পরিষেবা সংস্থা প্যাসিফিক এয়ারলাইন্স এবং ভিয়েতজেট এয়ারলাইন্সও তাদের ফ্লাইট কাটছাট করতে বাধ্য হয়েছে।
প্রতিবেদন অনুসারে, আগামী এপ্রিল থেকে প্যাসিফিক এয়ারলাইন্স নিজেদের সক্ষমতার তুলনায় ৮ থেকে ১০ শতাংশ এবং ভিয়েতজেট এয়ারলাইন্স ১৮ শতাংশ ফ্লাইট পরিষেবা হ্রাস করছে।
-B










