মধ্যরাতে শাহজালালে প্রতিমন্ত্রী মিল্লাত
A
By A Monitor Report
Published: March 16, 2026 | 12:17 PM1 min read

ঢাকাঃ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মধ্যরাতে হঠাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিমানবন্দরের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবা এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক ঘুরে দেখেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বলেন, বিমানবন্দর দেশের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, তাই এখানে সেবার মান ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি।
এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে সংশ্লিষ্টদের মধ্যে তাৎক্ষণিক তৎপরতা লক্ষ্য করা যায় এবং উপস্থিত যাত্রীদের মধ্যেও উৎসাহ ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
-B
Spread the word










