উড়োজাহাজ থেকে ব্যাগ নামানোর দৃশ্য দেখা যাবে মনিটরে


ঢাকাঃ লাগেজ কেটে ভেতরের জিনিসপত্র চুরি যাওয়া শাহজালাল বিমানবন্দরের নিয়মিত ঘটনা।
ব্যাগ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ প্রচার হতে দেখা যায়। তবে এর কারণে যাত্রীরা আর্থিক ক্ষতির শিকার হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।
ফলে এ নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল সব-সময়,তবে এবার বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে লাগেজ বেল্ট এলাকায় স্থাপন করা হয়েছে ৬৫ ইঞ্চির ফোরকে মনিটর।
এসব মনিটরে একজন যাত্রীর লাগেজ উড়োজাহাজ থেকে নামানোর পর বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি দেখা যাবে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, বিমানবন্দরের সব লাগেজ বেল্টে মোট ১৮টি ৬৫ ইঞ্চির ফোরকে মনিটর স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৮টি লাগেজ বেল্টের ব্যাগেজ এলাকায় বসানো হয়েছে ৩২টি সিসি ক্যামেরা। প্রতিটি বেল্টের ব্যাগেজ এলাকায় ৪টি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে।
ক্যামেরাগুলোর মাধ্যমে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, ব্যাগেজ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ এবং সেগুলো বেল্টে পৌঁছানোর দৃশ্য সরাসরি মনিটরে সম্প্রচার করা হবে। এতে যাত্রীরা নিজেদের লাগেজের অবস্থান ও ব্যবস্থাপনার প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন।
যাত্রীদের বিশ্বাস এ উদ্যোগের ফলে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি লাগেজ নিয়ে যাত্রীদের উদ্বেগ কমবে বলে আশা করা হচ্ছে।










